সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হলো।
মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী জানান, এ মামলায় গ্রেফতারকৃত ১৭ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
.png)
গত ১৪ জুন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন। এর পরের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের বিরুদ্ধে নিহত রব্বানীর স্ত্রী বাদী হয়ে বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরো ২০ থেকে ২৫ জনকে।