এর আগে শনিবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামে ঐ যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। নিখোঁজ ইলিয়াস ঐ ইউনিয়নের ডেবুয়ারচর গ্রামের বাসিন্দা। তিনি গত ছয় মাস আগে বিয়ে করেছেন।
অন্যদিকে, ইলিয়াসের স্বজনরা দাবি করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রামিন মিয়া নামে ইলিয়াসের এক বন্ধুকে আটক করেছে। রামিন চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজার এলাকার নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
.png)
ইলিয়াসের স্বজনরা জানান, ইলিয়াস ও রামিন দুজনই নেশাগ্রস্ত। রামিনের দেওয়া তথ্যমতে, ৫ আগস্ট তারা দুজন নৌকায় ব্রহ্মপুত্র নদের ওপারে চরঅষ্টধর ইউনিয়নের টাঙ্গাইল্যাপাড়া গুচ্ছগ্রামে যান। সেখানে গভীর রাত পর্যন্ত তারা ইয়াবা সেবন করেন। পরে নৌকা না পেয়ে ইলিয়াস ও রামিন সাঁতরে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় ইলিয়াস নদের পানিতে ডুবে যান।
তবে, ইলিয়াসের বাবা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলে সাঁতার জানে। সে কখনও পানিতে ডুবে মারা যেতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নকলা থানার এসআই বিপ্লব মোহন্ত জানান, নদে পানি ও স্রোত বেশি থাকায় ডুবুরির দল উদ্ধার অভিযান বন্ধ করে চলে গেছে। অন্যদিকে ইলিয়াসের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে, জিজ্ঞাসাবাদের জন্য ইলিয়াসের বন্ধু রামিনকে আটক করা হয়েছে।