শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ১০৭ ব্যক্তি কিশোরগঞ্জ হাওর ভ্রমণে আসেন। সারাদিন হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফিরছিলেন তারা। তবে রাত হওয়ায় মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন তারা। পরে নৌকার যাত্রীরা ৯৯৯-এ ফোন দিলে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া।
তিনি বলেন, শনিবার রাতে ৯৯৯-এ কল পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছেন। নৌকায় শতাধিক পর্যটক ছিল। তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।