ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শর্ট সার্কিটের আগুনে নিজ ঘরে পুড়ে মরলেন নাছিমা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ৬ আগস্ট ২০২৩
শর্ট সার্কিটের আগুনে নিজ ঘরে পুড়ে মরলেন নাছিমা
ফাইল ফটো

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে নাছিমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার ভোরে উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুড়া গ্রামে অগ্নিকাণ্ড ঘটে। মৃত ৩৫ বছরের নাছিমা একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাছিমার বাড়িতে আগুন লাগে। ওই সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে বের হলেও নাছিমা আটকা পড়েন। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!