ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পিকুলের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ৬ আগস্ট ২০২৩
মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পিকুলের
ফাইল ফটো

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগায় রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডায় জড়ান দুই গাড়ির চালকসহ যাত্রীরা। ওই সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন পিকুল হোসেন। এ সময় আহত হন আরো তিনজন।

শনিবার রাত ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকুল হোসেন যশোরের নওয়াগ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে ওই দুর্ঘটনায় পিকুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হন আরো ৩ জন।
 
তিনি আরো বলেন, ট্রাকটি প্রথমে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর ট্রাকচালকের সঙ্গে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আহতরা অচেতন থাকায় সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। আমরা ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছি। মরদেহ উদ্ধার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!