ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৫ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

নিহত হাফিজ উদ্দিন উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল-আমিনের পরিবারের সঙ্গে হাফিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রায়হান ছুরিকাঘাত করে হাফিজ উদ্দিনকে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!