ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ মেডিকেলে আরো একজনের মৃত্যু, নতুন ভর্তি ২৭

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৫ আগস্ট ২০২৩
ময়মনসিংহ মেডিকেলে আরো একজনের মৃত্যু, নতুন ভর্তি ২৭
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ গত ৩৭ দিনে ছয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা। সেলিম শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সেলিম মিয়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এরপর শনিবার সকাল আটটার দিকে মৃত্যু হয়।

Advertisement

ফরহাদ হোসেন হিরা আরো বলেন, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৮২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ১৪২ জন, নারী ৩৪ জন ও শিশু ৬ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী ভর্তি হয়েছে। ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন তিনজন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!