ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পান্না কায়সারের মৃত্যুতে জাবি ভিসি’র শোক

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ৫ আগস্ট ২০২৩
পান্না কায়সারের মৃত্যুতে জাবি ভিসি’র শোক
ছবি: সংগৃহীত

লেখক,গবেষক শিশু সংগঠক সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নুরুল আলম। 

শনিবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ  মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন ভিসি।

ভিসি বলেন, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের মৃত্যুতে জাতি একজন সংগঠক ও সাহিত্যিককে হারালো। তিনি কর্মগুণে অমর হয়ে থাকবেন। পান্না কায়সারের আত্মার মাগফেরাত ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা  জানাচ্ছি। 

Advertisement

এর আগে, শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পান্না কায়সার ইন্তেকাল করেন। তিনি খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। তিনি শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা। তার আরেক সন্তানের নাম অমিতাভ কায়সার।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!