ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ৫ আগস্ট ২০২৩
প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যানগাড়ি ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে মোটরসাইকেল চালক জাকির ও একই গ্রামের আরফান আলীর ছেলে মোটরসাইকেল আরোহী আসাদুজ্জামান।

জানা যায়, সকালে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে আসছিল এবং প্রাইভেটকারটি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারানের দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতী পৌরসভার কামার্থী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক। গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামানকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।

Advertisement

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!