ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ৫ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে আব্দুর রহমান নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুর রহমান ওই এলাকার ফারুক মিয়ার ছেলে। সে নূরিয়া তাহফিযুল কোরআন মাদরাসার ছাত্র ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আব্দুর রহমান স্থানীয় নূরিয়া তাহফিযুল কোরআন মাদরাসার ছাত্র ছিলো। সকাল থেকে মাদরাসায় পানি না থাকায় দুপুরে ৪০ জন ছাত্র শিক্ষকের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। পরে সকল ছাত্র পুকুর থেকে গোসল করে উঠলে আব্দুর রহমান নিখোঁজ হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!