ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ৪ আগস্ট ২০২৩
টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২
আটককৃতরা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা ক্যাম্পের ব্লক বি/৫ এর বাসিন্দা মৃত আলমের ছেলে রোহিঙ্গা একরাম মোল্লা এবং হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দমদমিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ইউনুস। 

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)। এর আগে, বুধবার টেকনাফের দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির দুটি চোরাচালান প্রতিরোধী টহল দল ঐ এলাকায় অভিযানে যায়। এ সময় দুই ব্যক্তি সাঁতরিয়ে নাফনদী সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের উত্তর মাথায় আসে। একপর্যায়ে ধাওয়া করে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি টহল দল। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!