বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক ব্যবসায়ীরা র্যাবের সোর্স সন্দেহে এক যুবককে অপহরণ ও নির্যাতন করে নগ্ন অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। র্যাব-১৩ বিষয়টি জানতে অনুসন্ধানের একপর্যায়ে বুধবার রাতে ঢাকার টিকাটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মিলন মিয়া, লিমন মিয়া, রবিউল ইসলাম ও মিস্টার।
.png)
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওই যুবকের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।