গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার রশিদাবাদ গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছেলে মো. সোহেল, ভৈরব পৌরসভার কালিপুর মধ্যপাড়া মহল্লার মো. জহির উদ্দিনের ছেলে মো. মহিউদ্দিন ও একই উপজেলার পঞ্চবটি নতুন রাস্তা এলাকার মতি মিয়ার ছেলে মো. সুমন।
বুধবার জেলা পুলিশ মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) সদর থানার রশিদাবাদ পশ্চিমপাড়া ১৫০টি ইয়াবা বড়িসহ মো. সোহেলকে ও অন্য অভিযানে, ভৈরব থানার জগন্নাথপুর দক্ষিণপাড়া মহল্লার মো. মহিউদ্দিন ও মো. সুমনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবি।
.png)
পরে, কিশোরগঞ্জ সদর মডেল থানা ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।