ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় বিশেষ কৌশলে মাদক পাচার, যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১ আগস্ট ২০২৩
অটোরিকশায় বিশেষ কৌশলে মাদক পাচার, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে অটোরিকশায় অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার জয়পুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ অধিনায়ক রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেফতার ইব্রাহিম আলী রাজশাহী নগরীর চরসাতবাড়িয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি চার্জার রিকশায় অবৈধ মাদকদ্রব্যসহ পুঠিয়া উপজেলার বেলপুকুর বাজারের দিকে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বেলপুকুর ইউনিয়নের জয়পুর গ্রামে চেকপোস্ট বসায় র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প। চেকপোস্ট পরিচালনাকালীন সময় সন্দেহভাজন অটো রিকশা থামানোর সংকেত দেওয়া মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে র‌্যাব সদস্যরা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় নগর পুলিশের বেলপুকুর থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!