ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে আরো ১৮ ডেঙ্গুরোগী ভর্তি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২ আগস্ট ২০২৩
খুমেক হাসপাতালে আরো ১৮ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন ডেঙ্গুরোগী।

বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৩৮০ জন রোগীডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালে ৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!