ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ ডেঙ্গুরোগী ভর্তি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ২৫ জুলাই ২০২৩
খুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে হাসপাতালে মোট ৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালে এ তথ্য জানান খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ২৫১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৪জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!