ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের টানে ছুটে আসা প্রেমিকাসহ প্রেমিক আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১ আগস্ট ২০২৩
প্রেমের টানে ছুটে আসা প্রেমিকাসহ প্রেমিক আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারত থেকে ছুটে আসা  নারগিস বেগম ও তার বাংলাদেশি প্রেমিক বর্তমান স্বামী জুয়েল সরকারকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে ভারতীয় সাবেক স্বামী মীর ফজলুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপজেলার বালসাবাড়ী গ্রামের দাঁদপুর ইরান সরকারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ মঙ্গলবার দুপুরে এই নব দম্পত্তিকে প্রতারণা মামলায় সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

উল্লাপাড়া মডেল থানার এসআই মো. মামুন জানান, ভারতীয় নাগরিক প্রেমিকা নারগিসের সাবেক স্বামী মীর ফজলুর রহমানের প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় এই নব দম্পতিকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। নারগিসের বিরুদ্ধে ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের মোবাইল প্রেমিক জুয়েল রানাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ভারতীয় স্বামীর কাছ থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আসার অভিযোগ রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমানের মামলায় নারগিসের ও তার প্রেমিক স্বামী জুয়েল রানাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!