ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৩১ জুলাই ২০২৩
বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের
নিহত শ্রমিকের মরদেহ- ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাট উপজলায় ট্রাকচাপায় সজিব শেখ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজলার পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার রুস্তম আলীর ছেলে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান জানান, বেলা ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অন্য শ্রমিকদের সঙ্গে সজিব শেখ মহাসড়ক সংস্কার কাজের সিগনালের দায়িত্বে ছিলেন। এমন সময় দ্রুত গতিতে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিবকে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে ফকিরহাট পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!