ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ১০২ কেন্দ্রে এগিয়ে নৌকার প্রার্থী

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১৭, ৩০ জুলাই ২০২৩
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ১০২ কেন্দ্রে এগিয়ে নৌকার প্রার্থী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ১০২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। ১০২ কেন্দ্রে তিনি পেয়েছেন ৩৪ হাজার ১৬৩ ভোট। আর লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন এক হাজার তিন ভোট।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়। এর আগে, সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ আসনে মোট ভোটার চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ ও দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!