রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের যোগদান উপলক্ষ্যে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আপনাদের (সাংবাদিক) সহযোগিতা ও কাজ করছেন বলে চাঁদপুর অনেকটা নিরাপদ। আমি আরো নিরাপদ করতে চাই। বাংলাদেশ পুলিশের মূলনীতি সামনে রেখেই কাজ করব। সেগুলো আক্ষরিক অর্থে রাখতে চাই না, তা বাস্তবায়ন করতে চাই।
.png)
এসপি বলেন, কমিউনিটি পুলিশকে আরো গতিশীল করত হবে। কমিউনিটি পুলিশের পাশাপাশি বিট পুলিশিংয়ের কাজ আরো গতিশীল করতে চাই। সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধের কোনো অভিযোগ হলেই আমরা যথাযথ ব্যবস্থা নেবো। কিশোর গ্যাং এই সময়ের একটি সামাজিক সমস্যা। এ লক্ষে আমাদের কিছু কর্ম পদ্ধতি রয়েছে। কিশোর গ্যাং নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু উদ্যোগ রয়েছে। ট্রাফিক পুলিশ নিয়েও কাজ করতে চাই।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।