ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩০ মিনিটের আগুনে ঘরেই পুড়ে মরলেন দেবর-ভাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ৩০ জুলাই ২০২৩
৩০ মিনিটের আগুনে ঘরেই পুড়ে মরলেন দেবর-ভাবি
ফাইল ফটো

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে দেবর-ভাবির মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন, ইমরান হোসেন ও নাছরিন আক্তার। তারা সম্পর্কে দেবর ও ভাবি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন। 

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রোববার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে আগুনে দুটি ঘরসহ পুড়ে মারা যান ইমরান হোসেন ও নাছরিন আক্তার। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!