ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে রেললাইনে মিলল কলেজছাত্রের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৬ জুলাই ২০২৩
শ্রীমঙ্গলে রেললাইনে মিলল কলেজছাত্রের মরদেহ
রেললাইন- ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের উপর থেকে শান্ত দেবনাথ নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। শান্ত দেবনাথ মৌলভীবাজার সরকারি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!