মঙ্গলবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা-জৈনাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল নেত্রকোণা জেলার পূর্বধলা থানার মৃত ফজর আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে পার্শ্ববর্তী মুলাইদ গ্রামের মো. ইদ্রিসের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
.png)
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই মো. মামুন অর রশিদ জানান, নিহত রুবেল অটোরিকশাচালক। আহত আনোয়ার অটো ভ্যানগাড়ির চালক। মঙ্গলবার বিকেলে রুবেল ও আহত অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আনোয়ার অটোভ্যান চালিয়ে ভাড়ায় যাচ্ছিলেন। এ সময় রুবেল ও অজ্ঞাত ব্যক্তি ভ্যান গাড়িতে আরোহী হিসেবে ছিলেন। তাদের বহনকারী ভ্যান গাড়িটি উপজেলার টেংরা-জৈনাবাজার সড়কের পৌঁচ্ছা মাত্রই একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয় এবং আনোয়ার ও অজ্ঞাত আরেক ব্যক্তি আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বালুভর্তি ড্রাম্প ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে যান। নিহত ও আহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।