সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন- মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান (৩০) এবং ছোট ছেলে হামিম রহমান (১৬)। এছাড়া শিপন (৩৪) কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বড় ভাই মাহফুজুর রহমান নিহত হন। হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই হামিম রহমানও মারা যান। এছাড়া আহত শিপনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জুয়েল জানান, মাহফুজুর রহমান তার ছোট ভাই হামিমকে মাদরাসায় ভর্তি করতে ভাঙ্গায় এসেছিলেন। পথে এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া এলাকায় বাসচাপায় দুই ভাই নিহত হন। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া গাড়ি দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে।