ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেরোইনসহ ধরা খেলেন স্বামী-স্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৫ জুলাই ২০২৩
হেরোইনসহ ধরা খেলেন স্বামী-স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দেবনগরের একটি রাস্তা থেকে এ দম্পতিকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়। 

আটকরা হলেন, জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের হরবাবি গ্রামের সামসুল হকের ছেলে আবু হানিফ হানি (৩৫) ও তার স্ত্রী মাছুমা খাতুন (৩০)।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবনগর ইউনিয়নে অভিযান চালানো হয়। ওই দম্পতি হেরোইনের চালান আনার সময় তাদের তল্লাশি করে ৯ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এর মূল্য ৯০ হাজার টাকা। 

Advertisement

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃতরা স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!