গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে মো. আল আমীন, পূর্ব রেলওয়ে কলোনীর মো. মোস্তফার ছেলে মো. মাসুম, উপজেলার শিবনগরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া, খলাপাড়া গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মো. মনির হোসেন, একই গ্রামের মৃত রমজান মিয়ার স্ত্রী আসিয়া বেগম, রাজাপুর গ্রামের মৃত তালেব মিয়ার ছেলে মো. কালা মিয়া ও চানপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে মোস্তাকিম প্রকাশ বাবু।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়াভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।