ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২৫ জুলাই ২০২৩
আশুগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার মো দ্বীন ইসলাম সরকার প্রকাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড সীসা কার্তুজসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার চরচারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরা জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা (সরকারবাড়ি) এলাকার মো. মোগল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, মঙ্গলবার ভোরে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে চরচারতলা এলাকায় মাটির নিচ থেকে ১টি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি পাইপগান ও ৪টি সীসা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ১৫ টি মামলা রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!