ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাসহ দুইজন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২৩ জুলাই ২০২৩
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাসহ দুইজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর শিবপুর উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় উপজেলার ধানুয়া কাজীবাড়ী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত খোকন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউপির বাসিন্দা।  

জানা যায়, খোকনের দ্বিতীয় সংসারের মেয়ের সঙ্গে একমাস আগে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মাকে না বলার জন্য মেয়েকে বিভিন্নভাবে ভয়তীতি দেখান। তখন ভয়ে কাউকে কিছু বলেনি। গত ২০ জুলাই রাতে মেয়ে রাতের খাবার শেষে খাটে ঘুমিয়ে পড়েন। এ সময় স্বামী-স্ত্রী মাটিতে বিছানা করে ঘুমায়। কিছুক্ষণ পর মুখচেপে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে ডাক চিৎকারে মায়ের ঘুম ভাঙলে খোকন দরজা খোলে পালিয়ে যায়। পরে ভিকটিম তার মাকে আগের ধর্ষণের ঘটনা সহ ঘটনার বিবরণ জানালে মা বাদী হয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়।

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা এএসআই হুমায়ুন কবির জানান, ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত খোকন মিয়াকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া ধর্ষণের অভিযোগে নরসিংদী সদর উপজেলার চরাঙ্গল আলোকবালী থেকে শুক্কুর আলী নামে আরেকজনকে গ্রেফতার করেছে নরসিংদী সদর থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!