ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতঘরে মিলল বিধবা নারীর গলাকাটা লাশ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২২ জুলাই ২০২৩
বসতঘরে মিলল বিধবা নারীর গলাকাটা লাশ
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আম্বিয়া বেগম নামে এক বিধবা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনেরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত আম্বিয়া বেগম মোরেলগঞ্জ উপজেলার কিসমত জামুয়া গ্রামের সেকান্দার আলী খানের স্ত্রী।

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান আলী জানান, শুক্রবার রাতে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিছমত জামুয়া গ্রামে এ হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা তার বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

Advertisement

এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!