ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল চালকের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২১ জুলাই ২০২৩
কুমিল্লায় অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল চালকের
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অনিক হাসান নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বইদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক হাসান উপজেলা বইদারকান্দি গ্রামের মো. সাগরের ছেলে।

জানা যায়, অনিক হাসান সকালে বাড়ি থেকে বাবার অটোরিকশা নিয়ে বের হন। পথে বইদারকান্দি এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে অনিকের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক গুরুতর আহত হন। অনিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেয়ার এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

Advertisement

তিতাস থানার ওসি সুধিন চন্দ্র দাস বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত অনিক হাসানকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা পৌঁছানোর এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!