মৃত আব্দুল রহিম উপজেলার ঐ ইউনিয়নের নন্দীপাড়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিতি করে সরাইল থানার ওসি আসলাম হোসনে জানান, সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ উত্তর বাজারে নির্মাণাধীন দোকানে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে রহিম বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানে হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।