ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় কারারক্ষী স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২০ জুলাই ২০২৩
কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় কারারক্ষী স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী রুমা আক্তারকে হত্যার দায়ে কারারক্ষী স্বামী খাইরুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের সাজা প্রদান করেন বিচারক।

বৃহস্পতিবার দুপুরে আসামির উপিস্থিতিতে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট এম. এ আফজাল এই রায়ের সত্যতা নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী খাইরুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে।

Advertisement

জানা যায়, ২০১৮ সালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছোট মেয়ে রুমা আক্তারের সঙ্গে বিয়ে হয় কারারক্ষী খাইরুলের। বিয়ের পর স্ত্রীসহ কিশোরগঞ্জ কারাগার কোয়ার্টারে বাস করতেন খাইরুল। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন কারারক্ষী স্বামী।

বিয়ের ছয় মাস পর বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা যৌতুক দেওয়া হয়। পরে, মোটরসাইকেল কেনার জন্য আবারো ২ লাখ ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন। কিন্তু স্ত্রী রুমা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে তার ওপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।

২০২০ সালের ২২ ডিসেম্বর আবারো যৌতুকের জন্য স্ত্রী রোমা আক্তারকে কারাগারের স্টাফ কোয়র্টারে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করে। খবর পেয়ে পরদিন রুমার মা ছিনু বেগম এসে তাকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওপরে অবস্থার অবনতি হলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ২৯ ডিসেম্বর রুমার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে নারায়ণগঞ্জ এলাকায়  মারা যায়।

৩১ ডিসেম্বর নিহত রুমার মা ছিনু বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় খাইরুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই কিশোরগঞ্জ মডেল থানার তৎকালীন পরিদর্শক জয়নাল আবেদীন আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!