বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৬ জনে।
.png)
২৪ ঘণ্টায় ২ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৫০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।