বুধবার রাতে ফতুল্লার শাসনগাও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজিবের সঙ্গে তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। একপর্যায়ে ১৪ মাস বয়সী পুত্র সন্তান ও ৮ দিন বয়সের কন্যা সন্তান রেখে বোনের বাসায় চলে যান ফারজানা। এরমধ্যে পুত্রকে খাওয়ালেও কন্যাকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজিব। পরের দিন বুধবার রাতে ৮দিনের শিশুকন্যা নিথর হয়ে পড়লে রাজিব তার স্ত্রীর কাছে নিয়ে যান।
.png)
ফারজানা জানান, তার স্বামী রাজিব দুটি শিশু সন্তান রেখে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন মৃত সন্তান নিয়ে তার কাছে যান রাজিব।
রাজিব জানান, রাগ করে ফারজানা বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে শিশুকন্যাটি মারা যায়।
ফতুল্লা মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান, ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।