শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, একইদিন বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে। মৃত মোসলেমা খাতুন এ সদর উপজেলার কটাপাড়া এলাকার মো. গুমানির মেয়ে। এ ঘটনায় রেসমা খাতুন আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার সোনা পট্রি গ্রামের রেহসান আলীর মেয়ে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে পদ্মা নদীতে গোসলে যায় মামাতো-ফুফাতো বোন রেসমা এবং মোসলেমা। একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা রেসমার মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ হয় মোসলেমা। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে মোসলেমার লাশ উদ্ধার করে।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।