ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১৮ জুলাই ২০২৩
চাঁদপুরে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার
মৃত সুজন সাহা- ফাইল ফটো

চাঁদপু‌রের পুরানবাজার হ‌রিসভা এলাকায় বসতঘর থে‌কে সুজন সাহা না‌মে এক ব্যবসায়ীর গ‌লিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঐ এলাকার রনাগোয়াল পণ্ডিত সাহার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সুজন সাহা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সমির কান্তি সাহার ছেলে।

জানা যায়, সুজন সাহা সাহাবাড়িতে একাই একটি একতলা বিল্ডিংয়ে বসবাস করতেন। ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেননি।

Advertisement

মৃতের মেজো ভাই সুমন সাহা বলেন, এটি কয়েক দিনের আগের লাশ। আমরা তিন ভাই সবাই আলাদা থাকি। তাই তার সঙ্গে তেমন একটা যোগাযোগ করা হয়নি।

মৃতের বড় ভাই রিপন সাহা বলেন, আমার ভাইয়ের মরদেহ কয়েকদিনের আগের ধারণা করছি। তবে স্ট্রোক করে মারা গেল নাকি অন্যকিছু তা এখনি বলতে পারছি না। আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি করছি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, আমরা ফ্লাট বাসা থেকে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনার তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুতই বিস্তারিত তথ্য উদঘাটন হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!