রিয়াজুল ইসলাম সিফাত মীরসরাই পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তালবাড়িয়া গুচ্ছ গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে। রিয়াজুল স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, শুক্রবার বন্ধুদের সঙ্গে মীরসরাই বিসিক শিল্পনগরীর মাঠে ফুটবল খেলতে যায় সিফাত। খেলার একপর্যায়ে বলের আঘাতে তার ঘাড় মটকে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
.png)
মীরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বলেন, পরিবারটি দরিদ্র হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদের ঘর দেওয়া হয়েছে। ছেলেটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।