ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৮ জুলাই ২০২৩
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন 
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নিলা ওরফে কনা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে।

Advertisement

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালানোর সময় বাস যাত্রী নিলার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!