ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধার ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৮ জুলাই ২০২৩
সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধার ৩
ফাইল ফটো

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আলম তুহিন নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। এ সময় তার তিন বন্ধুকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচ কর্মীরা।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান। ১৫ বছর বয়সী তুহিন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়াডের নুর পাড়ার বাসিন্দা।

জানা গেছে,  মঙ্গলবার বিকেলে সৈকতের লাবনি পয়েন্টে গোসল করতে নেমে সমুদ্রের পানিতে ভেসে যায় তারা চারজন। এর মধ্যে তিনজনকে উদ্বার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে তুহিন।

Advertisement

সৈকতের লাইফগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ তুহিনকে উদ্ধার করা যায়নি। তবে তারা উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান। এরই মধ্যে যে তিনজনকে উদ্ধার করা হয়েছে তারা হলেন, আসেক নুর, মেহরাফ উদ্দীন ও ফাহমাদ ইসলাম। তারা তিনজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!