সোমবার সন্ধ্যায় উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতি একই গ্রামের হাসেম ব্যাপারীর মেয়ে।
জানা যায়, গত ৫ জুলাই রাতে বাড়ি থেকে নিখোঁজ হন জান্নাতি। তাকে কয়েকদিন খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ জুলাই পরিবারের পক্ষ থেকে কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার দুপুরে স্থানীয়রা পাট ক্ষেতে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ধ্যায় জান্নাতির লাশ উদ্ধার করে।
.png)
কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, স্থানীয়দের মধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।