ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ১৬ জুলাই ২০২৩
নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এমদাদ উল্লাহ নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা কাজীর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন এমদাদ উল্লাহ। আশপাশে খোঁজাখুঁজির পর না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কফিল উদ্দীন বলেন, রোববার সকালে খবর পেয়ে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এরপর সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!