সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১১ জন ও চারজন শিশু রয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ভর্তি এবং ১৪ জন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।
.png)
উপপরিচালক আরও বলেন, গত ১৫ দিনে মৃত চারজনের মধ্যে আরিফ ময়মনসিংহ নগরীর, বিলকিস আক্তার নেত্রকোণার দুর্গাপুর উপজেলার এবং আসমা বেগম ও আব্দুর রাজ্জাক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।