এছাড়া সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।
সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, এর আগে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অধিদপ্তর থেকে ডেঙ্গু জ্বরে মৃত্যু হ্রাসে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।
.png)
আরো জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদফতর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।
বদলে গেছে ডেঙ্গুর লক্ষণ:
সম্প্রতি বিশেষজ্ঞরা ডেঙ্গুর লক্ষণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তাদের মতে ডেঙ্গুর সাম্প্রতিক লক্ষণগুলো আগে যেমন ছিল, এখন তা পাল্টেছে। আগে ডেঙ্গুর লক্ষণগুলো ছিল –
>> শুরুতেই জ্বর, শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, চামড়ায় লালচে দাগ।
সম্প্রতি ডেঙ্গুর লক্ষণগুলোর ক্ষেত্রে—
>> প্রায় সময় জ্বর আসছে না, প্রাথমিক পর্যায়েই ডায়ারিয়া ও শ্বাসকষ্ট, পেটব্যথা, বমি, পেটে-বুকে পানি আসা, শরীরে খিঁচুনি।