ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ১৫ দিনব্যাপী অভিযান শুরু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ১৭ জুলাই ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ১৫ দিনব্যাপী অভিযান শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর ১৫নং ওয়ার্ডের টিএন্ডটি কলোনীতে মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন করেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সরিফুল ইসলাম বাবু।

১৫ দিনের এই অভিযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংসসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ৩০০ কর্মী এই কাজে নিয়োজিত থাকবে। বিশেষ অভিযান শেষে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মো. মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন প্রমুখ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!