ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে বিলে মিলল নিখোঁজ জেলের লাশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৬ জুলাই ২০২৩
রাজশাহীতে বিলে মিলল নিখোঁজ জেলের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

রাজশাহীর তানোর উপজেলায় বিল থেকে সঞ্জিত পাল নামে এক নিখোঁজ জেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে তানোর উপজেলার কালীগঞ্জ মাসিন্দা হালদার পাড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সঞ্জিত পাল তানোর পৌরসভার মাসিন্দা হালদার পাড়া এলাকার বিষ্ণু পদের ছেলে।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা জানান, খবর পেয়ে ঐ জেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপাতত অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

এদিকে, তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, গত ৮ জুলাই সঞ্জিতের নিখোঁজের বিষয়ে তানোর থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এরপর থেকে তার পরিবারসহ পুলিশ নানাভাবে সঞ্জিতের খোঁজ করছিল। তার বাড়ি তানোর থানা এলাকায় হলেও লাশ পাওয়া গেছে মোহনপুর থানার সীমানায়। এ কারণে মোহনপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে মোহনপুর থানা আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!