ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ১৭ জুলাই ২০২৩
কুমিল্লায় অটোরিকশা চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় অটোরিকশা চালক সুমন মিয়া হত্যা মামলায় দুইজনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ- পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে আব্দুল কাদের জিলানী।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম জানান, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় ঐ দুইজন চালক সুমন মিয়াকে নিয়ে তার অটোরিকশাযোগে বাঞ্ছারামপুরের ফরদাবাদ রবির বাজার থেকে রামচন্দ্রপুর বাজারের দিকে রাওনা হন। পথে বড় পিপড়িয়া ঠাকুর বাড়ি-উত্তর পেন্নাই পুরাতন বাজার নতুন সড়কের পাশের খালের পাড়ে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সুমনের গলায় ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

Advertisement

পরে লাশ কচুরিপানা ও বালিচাপা দিয়ে অটোরিকশাটি ছিনতাই করেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যা রহস্য বেরিয়ে আসে। সোমবার আদালত এ মামলার রায় দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!