দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অনন্তপুর দক্ষিণ তেতাভূমি এলাকার মো. শানু মিয়ার ছেলে মো. ওমর ফারুক।
জানা যায়, ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে অভিযান পরিচালনাকালে জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন অনন্তপুর দক্ষিণ তেতাভূমি এলাকার নিজ বাড়িতে ফেনসিডিল বেচাকেনার সময় মো. শানু মিয়া এবং তার ছেলে মো. ওমর ফারুককে গ্রেফতার করে র্যাব। এ ঘটনার পরের দিন ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের হয়। পরে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। এরপর আসামি মো. ওমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
.png)
উল্লেখ্য, মামলা চলাকালীন আসামি মো. শানু মিয়া মৃত্যু বরণ করায় তাকে মামলা হতে অব্যাহতি প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মিজানুর রহমান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান।