বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০০০ সালের ৪ এপ্রিল সকালে ইয়াসিন আলী তার স্ত্রী জুলেখা বেগমকে মারপিট করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। অবস্থার অবনতি ঘটলে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে জুলেখা মারা যান। এ ঘটনায় নিহত জুলেখার বাবা আব্দুল জব্বার বাদী হয়ে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে জুলেখার স্বামী ইয়াসিন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
.png)
রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট নিপেন্দ্র নাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।