বুধবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ছালামত আলী সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের ছাবের আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএমএন মাসুদ জানান, বাড়ি থেকে বের হয়ে ছালামত আলী সাইকেলে হয়বতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সৈয়দ মোড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছালামত আলী সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসসহ এর চালক জয়নাল আবেদিনকে আটকে রাখেন।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসসহ চালককে হাইওয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া ছালামত আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।