ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাক উল্টে নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১১ জুলাই ২০২৩
নেত্রকোণায় ট্রাক উল্টে নিহত ২
দুর্ঘটনাকবলিত ট্রাক- ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক উল্টে এক কিশোর শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের কিশোর ছেলে হৃদয় মিয়া (১২) এবং একই এলাকার রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোণা থেকে কলমাকান্দা যাওয়ার পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুইজন ইটের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

Advertisement

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!